মার্সেলের নতুন লোগো উন্মোচন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৮:৩৯ ১৫ মার্চ ২০১৯
মার্সেলের নতুন লোগো উন্মোচন হলো বৃহস্পতিবার। দেশের ইলেকট্রনিক্স পণ্যের জগতে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্যে শুরু হলো মার্সেলের নতুন যাত্রা। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং চ্যালেঞ্জে জয়ী হতে সময়োপযোগী রোডম্যাপ এবং নতুন লোগো নিয়ে শুরু হলো আগামির জয়যাত্রা। দ্রুত পরিবর্তনশীল ইলেকট্রনিক্স ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মার্সেলের এই নবযাত্রা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) গাজীপুরের চন্দ্রায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় দেশের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীর উপস্থিতিতে মার্সেলের নতুন লোগো উন্মোচন করা হয়। কাটা হয় মার্সেলের নতুন লোগো সম্বলিত বিশালাকার কেক। নতুন লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম শামসুল আলম এবং এস এম আশরাফুল আলম।
নতুন লোগো উন্মোচন করে এস এম আশরাফুল আলম বলেন, মার্সেল ইলেকট্রনিক্স জগতে একটি টর্নেডো। দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মার্সেল। আজ আমরা নতুনভাবে, নতুন উদ্যমে যাত্রা শুরু করলাম। আমাদের দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই ইলেকট্রনিক্স পণ্যের জগতকে নেতৃত্ব দেবে মার্সেল। সময় এখন মার্সেলের।
মার্সেল কর্তৃপক্ষের দাবি স্থানীয় বাজারে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার দ্রুত বাড়ছে। ইলেকট্রনিক্স পণ্য বিক্রিতে ২০১৮ সালে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ বছর লক্ষ্য ৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন। লক্ষ্য পূরণে ইতোমধ্যেই অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের প্রথম দুই মাসে ২০১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ ধারা অব্যাহত রেখে ২০২১ সালের মধ্যেই মার্সেলকে দেশের শীর্ষ ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।
প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, দেশের এক হাজারেরও বেশি শীর্ষ ব্যবসায়ীর উপস্থিতিতে লোগো উন্মোচন একটি ঐতিহাসিক ঘটনা। মার্সেলকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নতুন রোডম্যাপ তৈরি করেছি। নতুন কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছি। যার প্রথম ধাপ সম্পন্ন হলো নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে। নতুন চ্যালেঞ্জ নিয়ে নব উদ্যমে কাজ করছি আমরা।
এ সময় পরিচালক এস এম রেজাউল আলম, নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানসহ ঊদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে














